নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে মিছিল-সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে গত বুধবার শহরে মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শহরের অক্ট্রয়মোড় থেকে মিছিল শুরু হয়। পরে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনে দুটি ওয়ার্ড সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। প্রশাসনের এমন ভিত্তিহীন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৩ মে আলাতুলি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে। তারা স্থগিতাদেশ প্রত্যাহার করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।