নির্বাচন স্থগিতের আদেশের কার্যকারিতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আজ সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. ইমান আলী তিন প্রার্থীর করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আদেশে হাইকোর্টের আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

আবেদনকারীদের পক্ষের আইনজীবী এ এম আমিনউদ্দিন বলেন, চেম্বার বিচারপতির এ আদেশের ফলে ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।
এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর এক আদেশে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই নির্বাচন কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছিলেন।