প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দুই দফায় নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন-সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, গত ডিসেম্বরে শিক্ষক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ১ ডিসেম্বর হঠাৎ ক্যাম্পাস বন্ধ হয়ে যায়। তখন নির্বাচন স্থগিত করে ২২ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়। ৮ জানুয়ারি ক্যাম্পাস খুললেও পরদিন আবার বন্ধ করে দেওয়া হয়। এতে ২২ জানুয়ারির নির্বাচনও স্থগিত করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|