নির্বাচন ২৭ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২৭ সেপ্টেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৭৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানা যায়, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ছয় সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচনে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো ধরনের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে নির্বাচন বন্ধ ঘোষণা করা হবে। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়ায় প্রশাসনিক ভবনে চুয়েট ছাত্রলীগ উপাচার্যকে ফুল দিয়ে অভিবাদন জানায়।নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘সব শিক্ষার্থীর অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন করতে চাই।’