নির্বাচন ২৯ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন ভোট গ্রহণের নতুন এ তারিখ ঘোষণা করেছে। শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান এ তথ্য দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৩ মার্চ এখানে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানাসংক্রান্ত জটিলতা এবং ভোটার তালিকা হালনাগাদের সময় নাম অন্তর্ভুক্ত না করার অভিযোগে উচ্চ আদালতে একটি রিট করায় সেই নির্বাচন স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন ৩১ আগস্ট ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে। কিন্তু উচ্চ আদালতের আরেকটি নির্দেশে ৩১ আগস্ট ভোট গ্রহণ স্থগিত করা হয়।