নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর টহল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে নগরে গতকাল সোমবার সকাল থেকে সেনাটহল শুরু হয়েছে। ছয় কোম্পানি (৫৫০ জন) সেনাসদস্য নগরের বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি অস্থায়ী ছাউনিতে বসে দায়িত্ব পালন করবে।কমিশন সূত্র জানায়, শুরুতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর শুধু অস্থায়ী ছাউনিতে দায়িত্ব পালনের কথা থাকলেও পরে তাদের টহলে পাঠানোর সিদ্ধান্ত হয়। টহলদলের সঙ্গে দুটি বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ দলও দায়িত্ব পালন করবে।