নির্বাচনপদ্ধতি ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে সেমিনার
বাংলাদেশের নির্বাচনপদ্ধতি ও চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনারটির আয়োজন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও রিজিওনাল সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস।
সেমিনারে মূল প্রবন্ধ পড়েন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহামঞ্চদ মোজাহিদুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম। বক্তারা বাংলাদেশের নির্বাচনপদ্ধতি ও নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনা করেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সাহাব এনাম খানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আল মাসুদ হাসানউজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।