নির্বাচনপূর্ব সময় সংজ্ঞায়িত করা হয়নি: শাহনেওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, নির্বাচনপূর্ব সময় ডিফাইন করা হয়নি। আচরণবিধিতে আইনসংগত ও যুক্তিসংগতভাবে নির্বাচনপূর্ব সময়কে সংজ্ঞায়িত করা হবে। দু-এক দিনের মধ্যেই আচরণবিধি চূড়ান্ত হবে।আজ সোমবার দুপুরে কমিশনের কার্যালয়ে নিজ কক্ষে মো. শাহনেওয়াজ গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এ সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সংসদের মেয়াদ উত্তীর্ণ বা সংসদ ভেঙে যাওয়ার পর থেকে পরবর্তী সংসদ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সময়কে নির্বাচনপূর্ব সময় হিসেবে উল্লেখ ছিল। কমিশনার শাহনেওয়াজ বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন ৯০ দিনের দিন গণনা শুরু হয়ে গেছে। ৯০ দিনের মধ্যেই নির্বাচন করা হবে। সুবিধাজনক অবস্থায় তফসিল ঘোষণা করা হবে।নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রশাসনে রদবদল প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, এটি কোনো রুটিন মাফিক কাজ নয়। নির্বাচনের জন্য প্রয়োজন হলেই বদলি বা অন্যান্য রদবদল করা হবে।তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। এ সময় সব ধরনের টাকা ছাড় করা বন্ধ করে দিলে দেশে অচলাবস্থার সৃষ্টি হবে কি না, তাও বিবেচনা করা হবে বলে উল্লেখ করেন কমিশনার।