প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ বলেছেন, নির্বাচনীপ্রক্রিয়া প্রশাসনের হাত থেকে বের করে আনতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ দায়িত্ব প্রশাসনের কাছ থেকে সরিয়ে ভোটারদের হাতে নিয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে বিচারপতি আবদুর রউফ এসব কথা বলেন। ‘একটি গ্রহণযোগ্য নির্বাচনই দিতে পারে চলমান সংকটের সমাধান’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ।
সাবেক এই সিইসি বলেন, ‘আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় বলতে পারি, যত দিন পর্যন্ত নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রশাসন থেকে সরিয়ে ভোটারদের কাছে না দেওয়া হবে, তত দিন নির্বাচন সুষ্ঠু হবে না। এ বিষয়ে আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি।’