নির্বাচনসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগান শ্রমিকেরা। গতকাল মাথিউরা চা-বাগানের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কার্যালয় শ্রমিকদের জন্য খুলে দেওয়া, মজুরি কমিশনের মাধ্যমে চা-শ্রমিকদের মজুরি নির্ধারণ করা, প্রভিডেন্ট ফান্ডের হিসাব-নিকাশ ডিজিটাল পদ্ধতিতে করা, শ্রীমঙ্গলে শ্রম আদালত স্থাপন, শ্রম আইন অনুযায়ী চা-বাগান শ্রমিকদের বসতভিটার অধিকার প্রদান, শিক্ষা ও চাকরিতে আদিবাসীদের মতো চা-জনগোষ্ঠীর জন্য কোটা চালু করা ইত্যাদি।
মানববন্ধন শেষে মাথিউরা চা-বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক লালন রাজভরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক নেতা সুগ্রীম গৌড়, জিৎরাম রাজভর প্রমুখ।