নির্বাচনী অঙ্গীকার পূরণ না হলে যুক্তরাষ্ট্রের মতো জনমত বিগড়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ছবি ও নাম ব্যবহার করে চাঁদাবাজি এবং জমি দখলের মতো অপকর্ম থেকে বিরত থাকলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্য কারও এত বাড়াবাড়ি, সমাবেশ ও বিষোদ্গারের প্রয়োজন নেই।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এ কথা বলেছেন। তিনি সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে সম্মিলিতভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের মতো এখানেও জনমত বিগড়ে যাবে।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গণতন্ত্র রক্ষায় সুশাসন প্রতিষ্ঠা: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। জনতার প্রত্যাশা নামে একটি সংগঠন এর আয়োজন করে।বেগম খালেদা জিয়ার বাড়ি প্রসঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের প্রশ্ন করেন, আদালতে বিচারাধীন বিষয়ে রাজপথে নিষ্পত্তির কথা বলা কি আদালত অবমাননা নয়?