নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিনজনকে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত মঙ্গলবার রাতে নির্বাচিত ইউপি সদস্য ও পরাজিত প্রার্থীসহ তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।চাটমোহর থানার পরিদর্শক সৈয়দ সহিদ আলম জানান, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর আনন্দ মিছিল বের করায় রাত ১০টার দিকে হরিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য নুরুল ইসলামকে (২৮) আটক করা হয়।এ ছাড়া ছাইকোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভোট গণনা শেষে পরাজিত হওয়ার পর নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে পরাজিত ইউপি সদস্য প্রার্থী সাখাওয়াত হোসেন (৩৫) ও তাঁর প্রতিনিধি রিপনউজ্জামানকে (২৬) রাত সাড়ে নয়টার দিকে আটক করে পুলিশ।রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান তাঁদের অর্থদণ্ড দেন।এর মধ্যে বিজয়ী নুরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, পরাজিত প্রার্থী সাখাওয়াত হোসেন ও তাঁর প্রতিনিধি রিপনউজ্জামানকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। তাৎক্ষণিক তাঁরা জরিমানার টাকা ও মুচলেকা দিয়ে ছাড়া পান।