নির্বাচনী আচরণবিধির ব্যাপারে কঠোর হন: হেলেনা জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনের ব্যাপারে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হেলেনা জাহাঙ্গীর।
আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ ব্যাপারে সিইসি তাঁকে আশ্বস্ত করেছেন—এমন দাবি করে হেলেনা বলেন, সুনির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে তিনি অভিযোগ করতে আসেননি। তবে অনেক মেয়র পদপ্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মেতেছেন।
স্থানীয় সরকারের এ নির্বাচন অনেক প্রার্থী দলীয়ভাবে নিয়েছেন—এমন অভিযোগ করে হেলেনা বলেন, তাঁরা নেতা-নেত্রীর নাম ব্যবহার করে তাঁরা প্রচার চালাচ্ছেন। আবার রাজনৈতিক দলগুলো ঘোষণা দিয়ে মেয়র প্রার্থী মনোনীত করছে, যা তারা পারে না। এসব কারণে বিষয়টি কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে তিনি এসেছেন।