নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে গতকাল শনিবার পিরোজপুরে জিয়ানগর ও স্বরূপকাঠিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।স্বরূপকাঠি উপজেলা সদর ও ইন্দেরহাট বন্দরে সকালে স্থানীয় আওয়ামী লীগ মিছিল বের করে। পরে উপজেলা পরিষদ মাঠে সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর-২ আসনের সাংসদ শাহ আলম, উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এম এ বারী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ ও শিক্ষক সমিতির সভাপতি স্বপন কুমার দত্ত। সমাবেশ থেকে আজ রোববার স্বরূপকাঠিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়।জিয়ানগর উপজেলা সদরে গতকাল সকালে সর্বদলীয় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জিয়ানগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল খালেক গাজী, সরকারি কৌঁসুলি ও জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমান, জিয়ানগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার, ইউপি চেয়ারম্যান আসাদুল কবির, শাহ আলম হাওলাদার, গিয়াস উদ্দিন ও ব্যবসায়ী বজলুর রহমান প্রমুখ। সম্প্রতি নির্বাচন কমিশন পিরোজপুরের দুটি নির্বাচনী আসন পুনর্বিন্যাস করে। পিরোজপুর-১ আসন করা হয়েছে স্বরূপকাঠি, নাজিরপুর ও পিরোজপুর সদরকে নিয়ে। পিরোজপুর-২ আসনটি করা হয়েছে জিয়ানগর, ভান্ডারিয়া ও কাউখালীকে নিয়ে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পিরোজপুর-২ আসন পুনর্বিন্যাস করা হয় স্বরূপকাঠি, কাউখালী ও ভান্ডারিয়া উপজেলাকে নিয়ে এবং পিরোজপুর-১ আসনে পিরোজপুর সদর, জিয়ানগর ও নাজিরপুর উপজেলাকে নিয়ে।