নির্বাচনী উপকরণ থানা হেফাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নাশকতার আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচনে ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, বিরোধী দলের হরতাল-অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন নির্বাচন কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ করা হয়েছে। এ কারণেই নির্বাচনসংশ্লিষ্ট কিছু উপকরণ কয়েক দিন আগে থানা হেফাজতে রাখা হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিক বলেন, নির্বাচনী কিছু উপকরণ থানা হেফাজতে রয়েছে।