নির্বাচনী কর্মকর্তা ভাগনেসহ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় জ্বালানি তেল বহনকারী ট্যাংকলরির চাপায় মতিঝিল থানার নির্বাচনী কর্মকর্তা নূরজাহান (৩৪) ও তাঁর ভাগনে মাসুদ (২৮) গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শামসুর রহমান বলেন, মোটরসাইকেলে করে নূরজাহান ও মাসুদ যাচ্ছিলেন। চৌধুরীপাড়ার সাউথ পয়েন্ট স্কুলের সামনে একটি ট্যাংকলরি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তাঁরা গুরুতর আহত হন। নূরজাহানের বোন নাজনীন বেগম বলেন, মাসুদের ডান পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পা ভেঙে গেছে নূরজাহানের। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান বলেন, ট্যাংকলরির চালক জুয়েল মিয়া ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।