প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার মোহামঞ্চদ আবু হাফিজ বলেছেন, দ্বিতীয় পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে যেসব জায়গায় গোলযোগ হয়েছে, সেখানে নির্বাচনী কর্মকর্তাদের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার রংপুর বিভাগীয় কমিশনারের সমেঞ্চলনকক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু হাফিজ এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, দেশে এসএসসি পরীক্ষা চলছে। এ সময় নির্বাচন হওয়ার কথা ছিল না। সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত। সভায় বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মা ও কাজী হাসান আহমেদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।