নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ ৭ জুন থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন প্রায় ১৫ হাজার নির্বাচনী কর্মকর্তা। আগামী ৭ জুন থেকে তাঁদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। ১২ জুন পর্যন্ত পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ চলবে।জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ইতিমধ্যে মোট ৬৭৩টি কেন্দ্রের জন্য ৭৪০ জন প্রিসাইডিং কর্মকর্তা, পাঁচ হাজার ৯২১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও নয় হাজার ১৮২ জন পোলিং কর্মকর্তার তালিকা প্রস্তুত করেছে। এর মধ্যে প্রতিটি বিভাগে ১০ শতাংশ অতিরিক্ত কর্মকর্তা সংরক্ষিত রাখা হয়েছে।