নির্বাচনী কর্মকর্তারা এক ঘণ্টা ৪০ মিনিট কাঠগড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে নোয়াখালীতে দুই নির্বাচনী কর্মকর্তাকে এক ঘণ্টা ৪০ মিনিট আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর সহকারী জজ আদালতের বিচারক এ এস এম জিল্লুর রহমান এই আদেশ দেন। ওই দুই কর্মকর্তা হলেন বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রকৌশলী মো. ইকরামুল হক ও প্রিসাইডিং কর্মকর্তা বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মারুফুজ্জামান। আদালত সূত্রে জানা গেছে, গত বছর হাজীপুর ইউপি নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের আশরাফুল মাদ্রাসা কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে। এ ঘটনায় পরে আদালতে মামলা হয়। মামলায় রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাকে সাক্ষী করা হয়। দুই কর্মকর্তাকে ২৫ মার্চ সশরীরে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। কিন্তু তাঁরা ওই তারিখে হাজির হননি। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ১৫ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গতকাল সকাল ১০টার দিকে ইকরামুল ও মারুফুজ্জামান আদালতে হাজির হলে বিচারক তাঁদের ওই সময় পর্যন্ত আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন।