নির্বাচনী দায়িত্ব থেকে ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গতকাল মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। তাঁর নাম সালেহীন তানভীর গাজী। গত সোমবার নগরের ফয়’স লেক এলাকায় মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রচারপত্র বিলির সময় তিনি এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন।জানা গেছে, এ ঘটনার পর বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার বরাবরে ম্যাজিস্ট্রেট সালেহীনকে প্রত্যাহারের আবেদন জানান। আবেদনে সালেহীনের বিরুদ্ধে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মহিউদ্দিনের পক্ষে কাজ করার অভিযোগ আনা হয়।