নির্বাচনী পরিবেশ চান শাজাহান সিরাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হলে তা দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে না। এ জন্য ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাজাহান সিরাজ এ কথা বলেন। তিনি দাবি করেন, বিএনপির চেয়ারপারসনের নির্দলীয় সরকারের দাবি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলীয় সরকার মানুষকে হতাশ করেছে। সর্বদলীয় সরকার স্বৈরাচারী সরকারের নামান্তর।
শাজাহান সিরাজ অবিলম্বে সব দলের ঐকমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। বিজ্ঞপ্তি।