নির্বাচনী প্রচারণায় আজ গোপালগঞ্জ আসছেন জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ শুক্রবার এক দিনের সফরে সড়কপথে গোপালগঞ্জ আসছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তাঁর সঙ্গে থাকছেন শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিকী ববি, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই সাংসদ শেখ হেলাল উদ্দিন ও আরও কয়েকজন নেতা। স্থানীয় আওয়ামী লীগ সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র জানায়, সকাল সাড়ে সাতটায় গণভবন থেকে সফরসঙ্গীদের নিয়ে রওনা হবেন জয়। পথে ফরিদপুরসহ কয়েকটি সভায় বক্তব্য দেবেন। শনিবার সকালে বাগেরহাট, খুলনা ও যশোরের উদ্দেশে যাত্রা করবেন।