নির্বাচনী প্রচারণায় গিয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলামের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে ছাত্রলীগের নেতা ইলিয়াস আলী (২৪) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। ইলিয়াস ঝিকরগাছার শহীদ মসিয়ুর রহমান ডিগ্রি কলেজের ছাত্রলীগের ইয়ার (বর্ষ) কমিটির সভাপতি। তিনি ওই কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি উপজেলার মল্লিকপুর গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও ইলিয়াসের পরিবার জানায়, ইলিয়াসসহ তিনজন একটি মোটরসাইকেলে করে ভোটের প্রচারণা চালাতে কৃষ্ণনগর গ্রামে যান।
এ সময় চার-পাঁচজন অস্ত্রধারী তাঁদের দাঁড়াতে বলে। অস্ত্র দেখে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দ্রুত চলে যাওয়ার সময় তারা দুটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি ইলিয়াসের বাঁ হাতে বিদ্ধ হয়।