নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকির হোসেন সরদার।গতকাল শনিবার জাকির হোসেন সরদার বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হালিম চান মিয়া ও তাঁর সমর্থকেরা আমার সমর্থকদের গালমন্দসহ উসকানিমূলক স্লোগান দিচ্ছেন ও ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন।’আবদুল হালিম চান মিয়া বলেন, ‘জাকির সরদার তাঁর লোকজন দিয়ে গত ৯ মে তাঁকে মারধর করে জখম করে। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’জেলা নির্বাচন কর্মকর্তা ম. মুনির হোসাইন খান প্রথম আলোকে বলেন, ‘কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’