নির্বাচনী প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ করা হবে ২২ মার্চ। এ উপলক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সদর উপজেলার খাদিমপাড়ার শাহপরান উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণে সদর উপজেলার কান্দিগাঁও, মোগলাগাঁও ও টুকেরবাজার ইউপির ৭৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২১৮ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, ৪৩৬ পোলিং কর্মকর্তা অংশ নেন। সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সানজিদা আফরিন বলেন, আজ শনিবার ও কাল রোববার সদরের বাকি পাঁচ ইউপির নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।