নির্বাচনী বিরোধ ঈশ্বরগঞ্জে সংঘর্ষ, আহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরশংকর গ্রামে গতকাল শনিবার নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামের মো. আবুল কাশেম গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়ে পরাজিত হওয়ার পর থেকে একই বংশের শাহেদ আলী ফকিরের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার উভয় পক্ষের লোকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাশেমের পক্ষে ফারুক ও বাবুল এবং শাহেদ আলীর পক্ষে রাজ্জাক ও আজিজের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন খবর পেয়ে দা, বল্লম ও লাঠি নিয়ে একে অপরের ওপর আক্রমণ শুরু করে।