নির্বাচনী বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আওয়ামী লীগ নেতাদের আগাম নির্বাচনী প্রচারণা সংবলিত বিলবোর্ড ও ডিজিটাল পোস্টার গতকাল রোববার থেকে অপসারণ করতে শুরু করেছে প্রশাসন। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশের পরও আওয়ামী লীগের স্থানীয় নেতারা তা না মানায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া সদর উপজেলা কর্মকর্তা (ইউএনও) আবদুর রহিম পুলিশ নিয়ে তাঁদের বিলবোর্ড অপসারণ অভিযান শুরু করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আবদুর রহিম জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব বিলবোর্ড ও পোস্টার না সরানোয় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সেগুলো অপসারণ করতে চিঠি দেওয়া হয়। চিঠি পেয়েই গতকাল থেকে শহরে বিলবোর্ড সরানোর অভিযান শুরু হয়েছে।
তিনি আরও জানান, প্রথম দিনে শহরের সাতমাথা ও আশপাশের এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খানের আগাম নির্বাচনী প্রচারণার আটটি বিলবোর্ড অপসারণ করা হয়েছে।