প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীদের সর্বোচ্চ নির্বাচনী ব্যয় নির্ধারণ করে তালিকা প্রকাশ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন এ তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, আখাউড়া পৌরসভায় ভোটারের সংখ্যা ২৪ হাজার ৯৫০। এখানে মেয়র পদপ্রার্থীদের সর্বোচ্চ নির্বাচনী ব্যয় দুই লাখ টাকা এবং ব্যক্তিগত খরচ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীরা নির্বাচনী ব্যয় বাবদ ৫০ হাজার ও ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকা খরচ করতে পারবেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলদের মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ব্যয় এক লাখ টাকা করে এবং ব্যক্তিগত ব্যয় সাত হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।