নির্বাচনী মাঠে জামাই-শ্বশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন জামাই ও শ্বশুর। এ দুজন হলেন ক্ষুদ্র ব্যবসায়ী মো. রাজ মিয়া ও তাঁর জামাতা পরিবহন ব্যবসায়ী আবদুস সামাদ।
গত নির্বাচনে রাজ মিয়া মাত্র ছয় ভোটে পরাজিত হন। আবদুস সামাদ প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। দুজনই এবার জয়ের ব্যাপারে আশাবাদী।
রাজ মিয়া বলেন, ‘আমার সঙ্গে কে প্রতিদ্বন্দ্বিতা করল সেটি গুরুত্বপূর্ণ নয়। আমি নির্বাচনে জয় নিয়ে ভাবছি।’
আবদুস সামাদ বলেন, ‘শ্বশুর নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকার সাধারণ ভোটার আমার সঙ্গে রয়েছেন। তাই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
৩ নম্বর ওয়ার্ডের ভোটার দুলাল হোসেন বলেন, জামাই-শ্বশুরের লড়াই এবার জমবে ভালো।