নির্বাচনী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মার্চ অনুষ্ঠেয় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি-সমর্থিত শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী আলোচনা সভা বামনডাঙ্গা কৃষি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাপার সহসভাপতি আনছার আলী। বক্তব্য দেন রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক হারুন-আর-রশিদ, উপনির্বাচনে জাপা প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী, সুন্দরগঞ্জ উপজেলা জাপার সহসভাপতি আবুল হোসেন, রামজীবন ইউনিয়ন জাপার সভাপতি এনামুল হক প্রমুখ। গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়।