নির্বাচনী সরঞ্জামের প্রথম কিস্তি চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় নির্বাচন সামনে রেখে গতকাল শুক্রবার চট্টগ্রামে এসে পৌঁছেছে আড়াই হাজার ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম। তিনটি ট্রাকযোগে এসব সরঞ্জাম ঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছে। আড়াই হাজার ব্যালট বাক্স ছাড়াও সরঞ্জামের মধ্যে রয়েছে বাক্স আটকানোর জন্য ৯৫ হাজার তালা (লক)। চট্টগ্রামের কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান চট্টগ্রামের হয়ে এ সরঞ্জাম গ্রহণ করেন।