নির্বাচনী সহিংসতায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলায় গতকাল বৃহস্পতিবার নির্বাচনী সহিংসতায় আহত হওয়া আওয়ামী লীগের এক কর্মী আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজে মারা গেছেন। তাঁর নাম ফজলুর রহমান (৫০)। তিনি হাকিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলা নির্বাচন চলাকালে গতকাল সকালে চৌগাছা উপজেলার আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম হাবিবুর রহমানের লোকজন দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ভোট কাটার চেষ্টা করেন। এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থী জহুরুল ইসলাম ও তাঁর সমর্থকেরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জহুরুল ইসলাম এবং আওয়ামী লীগের দুই কর্মী ফজলুর রহমান ও জুয়েল আহত হন। জহুরুল ইসলামকে স্থানীয় চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফজলুর রহমান ও জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় আজ ভোরে ফজলুর রহমানের মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ফজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনী সহিংসতায় আহত হয়ে তাঁর মৃত্যু হয় বলেও জানান তিনি।