নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউপির নির্বাচনের দিন সহিংসতায় আহত নাজিম উদ্দিন (৫৫) গতকাল বুধবার ভোরে মারা গেছেন। এ নিয়ে সারা দেশে নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৬৮ জনের প্রাণ গেল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৭ মে নির্বাচনের দিন বড় পলাশবাড়ি ইউনিয়নের চৌরঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় নাজিম উদ্দিন গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাঁকে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বালিয়াডাঙ্গীতে নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত তিনজনের প্রাণ গেল।