প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী সহিংসতায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত মুলায়েম হোসেন (৪৫) গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হরিণাকুণ্ডুর ফলসি গ্রামে আওয়ামী লীগ-মনোনীত বজলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের ৩০ জন আহত হয়েছিলেন। হরিণাকুণ্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন বলেন, মুলায়েমের দাফন বৃহস্পতিবার তাঁর নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।