নির্বাচনী সহিংসতায় পার্বতীপুরে ১৮টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একতরফা’ দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে করা এসব মামলায় ছয় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলায় মাত্র ২১ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা আসামি দেখানো হয়। এসব মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।