নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন রাজশাহীর মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করেছেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। গতকাল বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল এ এইচ এম খায়রুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি এখন ঢাকায় আছেন। নাগরিক কমিটির প্রার্থী হিসেবে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
৬ মে নির্বাচন কমিশনের এক বিশেষ পরিপত্রে জানানো হয়, মেয়র পদে থাকা কোনো ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তাঁকে ওই পদ ছেড়ে দিতে হবে।
গত সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ এইচ এম খায়রুজ্জামানকে প্রার্থী ঘোষণা করে নাগারিক কমিটি।