নির্বাচনে অংশ নিতে পারবেন সুমাইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে সুমাইয়া বেগমকে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।
হলফনামায় সই না থাকায় সুমাইয়ার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করলে সেখানেও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
হাইকোর্টের নির্দেশে গতকাল আদালতে হাজির হয়ে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান অনিচ্ছাকৃত এ ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চান। পরে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত।