নির্বাচনে অংশ নেবে জেপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নিলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)।
১৪ দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে গতকাল সোমবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, ‘দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। আমি বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) অংশগ্রহণ করবে।’
বিএনপি অংশ না নিলেও জেপি নির্বাচনে অংশ নেবে কি না—এ প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘ উনি নির্বাচন করলে আমি করব, আর উনি না করলে আমি করব না—এতটা অসহায় আমি নই। আমি দেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করব।’