নির্বাচনে অনিয়মকারীদের গ্রেপ্তার করতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মে জড়িতদের গ্রেপ্তার করতে জেলা পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবির ও পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানা যায়।

২২ মার্চ প্রথম ধাপের ইউপি নির্বাচনে অনিয়ম ঠেকাতে ব্যর্থ হওয়ায় আজ ​এই ছয় কর্মকর্তাকে নির্বাচন কমিশনে হাজির হতে বলা হয়। নির্দেশনা অনুযায়ী আজ তাঁরা কমিশনে হাজির হন। পাঁচ ওসি হলেন সদর, তালা, কলারোয়া, শ্যামনগর ও দেবহাটা থানার।