নির্বাচনে অনেক দেশেই পর্যবেক্ষক থাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশগুলোসহ ইউরোপ-আমেরিকার অনেক দেশেই নির্বাচনে পর্যবেক্ষক থাকে না। নির্বাচনে পর্যবেক্ষক ডেকে আনা মানে অন্যদের মাতব্বরি করতে দেওয়া। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনের দিন ছুটিও ঘোষণা করা হয় না।’
গতকাল শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আবদুল মোমেন এসব কথা বলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশ থেকে শান্তিরক্ষী নেবে না বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, আবদুল মোমেন তার সমালোচনা করেন। তিনি বলেন, ‘সম্প্রতি সংবাদ প্রকাশিত হয়েছে যে জাতিসংঘ বাংলাদেশ থেকে শান্তিরক্ষী নেবে না। অথচ তার দুই দিন আগে আমরা এক হাজার ৫০০ শান্তিরক্ষী পাঠিয়েছি। পরে জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে আরও আড়াই শ সেনা চেয়েছেন। প্রধানমন্ত্রী তাতে রাজি হয়েছেন।’