নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যদের নির্বাচনে প্রার্থিতা অযোগ্য ঘোষণা ও তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। গতকাল রোববার দুপুরে প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। ওই বিবৃতিতে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদের বরাত দিয়ে বলা হয়েছে, কুখ্যাত আলবদর কমান্ডার ও জঙ্গি অর্থায়নের মূল নায়ক মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় প্রগতিশীল শিক্ষক সমাজ সন্তোষ প্রকাশ করছে ও সরকারকে ধন্যবাদ জানিয়েছে।