নির্বাচনে জবরদস্তি করে জিততে চায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে সরকারের জুলুম-অত্যাচারের জবাব দিচ্ছিল জনগণ। কিন্তু এখন জনগণকে সেই সুযোগও দেওয়া হচ্ছে না। প্রশাসনের সহযোগিতায় জবরদস্তি করে এই নির্বাচনে জিততে চায় আওয়ামী লীগ।
গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত শেষে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম।
প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খোন্দকার দেলোয়ার হোসেন ২০১১ সালের ১৬ মার্চ মারা যান। গতকাল তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর গ্রামের বাড়িতে দলের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে দুস্থ ও দরিদ্র ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়।