নির্বাচনে জিতলেন এখন কী বলবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিএনপির উদ্দেশে বলেছেন, ‘বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়ে জিতেছে। এখন তারা কী বলবে?’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেননও একই প্রশ্ন করেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা বলেছিল যে নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না। তাহলে উপজেলা নির্বাচনে তাদের বিজয়কে কীভাবে ব্যাখ্যা করবে?
আমির হোসেন আমু বলেন, ‘আমরা যদি মনে করি, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে, তাহলে ভুল করব। ভবিষ্যতে তারা আবারও ষড়যন্ত্র করতে পারে, সহিংস হয়ে উঠতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে।’ সভায় সভাপতিত্ব করেন মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার।