প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দল পূর্ণ প্যানেলে জিতেছে। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সরকার আলী আক্কাস ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক পরিমল বালা। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।