নির্বাচনে পক্ষে কাজ না করায় ব্যবসায়ীর বাড়িতে nvgjv
গোপালগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী চেয়ারম্যানের পক্ষে কাজ না করায় গত শুক্রবার কাঠি গ্রামের ব্যবসায়ী ইউনুস শেখের বাড়িতে হামলা ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ব্যবসায়ী ইউনুস শেখ দাবি করেন, ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী কামাল সরদারের পক্ষে কাজ করায় বিজয়ী চেয়ারম্যান মোহন সরদারের ছেলে মিল্টন সরদার লোকজন নিয়ে তাঁর বাড়িতে হামলা করে। তারা বাড়ির টিনের বেড়া রাম দা দিয়ে কোপায় এবং গ্রিল ভেঙে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, টাকা ও ধান লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি গতকাল রোববার গোপালগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। ইউপি চেয়ারম্যান মোহন সরদার হামলা, ভাঙচুর ও লুটপাটের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ওই বাড়িটি সরকারের এক নম্বর খাসখতিয়ানভুক্ত। এটি আমি ডিসিআর কেটে নিয়েছি। তাই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আমার লোকজন বলতে গিয়েছিল। এখন বাড়ি না ছাড়ার জন্য ইউনুস শেখ মামলা করার পাঁয়তারা চালাচ্ছে।’ইউনুস শেখ বলেন, ১৯৯৬ সাল পর্যন্ত খাজনা পরিশোধ। পরে জানতে পারি এটি খাসখতিয়ানভুক্ত। এ নিয়ে সরকারের সঙ্গে মামলা চলছে। এখন নির্বাচনে বিজয়ী হয়ে মোহন সরদার বলছেন, এটি তিনি ডিসিআর কেটে নিয়েছেন। কিন্তু তিনি ডিসিআর দেখাতে পারেননি। জোর করে বাড়ির দখল নিতে চান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, বাড়ির বেড়ায় রামদা দিয়ে কোপানো হয়েছে। তবে লুটপাটের বিষয়টি অতিরঞ্জিত।