নির্বাচনে বাধা দিলে সর্বাত্মক দমন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নির্বাচন ও ভোটে বাধা দিলে রাষ্ট্রের সর্বাত্মক চেষ্টা দিয়ে তাঁদের প্রতিরোধ ও দমন করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭-এর নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘কতিপয় স্বৈরতন্ত্রের প্রতিভূ রাজনৈতিক দলের মোড়কে গণতন্ত্রের মূলভিত্তি নির্বাচনকে প্রতিহত করতে চায়। কোনো ব্যক্তি যদি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন না, নির্বাচনে বাধা দেবেন, ভোট দিতে গেলে বাধা দেবেন, রাষ্ট্রের সর্বাত্মক চেষ্টা দিয়ে তাঁদের প্রতিরোধ ও দমন করা হবে।’
গণতন্ত্র রক্ষায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, ২৫ অক্টোবরের পর বাংলাদেশে চরম নৈরাজ্য সৃষ্টি করা হবে। ২৫ অক্টোবরের পর এ দেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের সময় কোনো নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান করতে দেওয়া হবে না।’