প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউপি নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের এক বাসিন্দা সোনারামপুর ছেড়ে পার্শ্ববর্তী দরিয়াদৌলতের ভোটার হতে গত বছরের ৭ অক্টোবর উচ্চ আদালতে রিট করেন। ওই রিটের নিষ্পত্তি না করে সোনারামপুরের নির্বাচনের তফসিল ঘোষণা করায় গত ২ মার্চ নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন ওই বাসিন্দা। এরপর আদালত নির্বাচনে স্থগিতাদেশ দেন। ওই স্থগিতাদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষ ৩ এপ্রিল আপিল বিভাগে আবেদন করে। এরপর আদালত স্থগিতাদেশ স্থগিত করেন। এ-সংক্রান্ত চিঠি গতকাল রোববার নির্বাচন কার্যালয়ে ডাকযোগে পৌঁছায়।