নির্বাচনে বিজয়ীদের নাম গেজেটে প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের নাম ও নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর এই গেজেট প্রকাশ করা হয়। সূত্র জানায়, বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথ করানোর অনুরোধ জানিয়ে একই দিনে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে বিজয়ীদের শপথ নিতে হবে। গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। গেজেট অনুযায়ী নির্বাচনে বিজয়ী হয়েছেন সেলিনা হায়াৎ আইভী।সাধারণ আসনের ২৭ জন নির্বাচিত কাউন্সিলর হলেন আবদুর রহিম, নজরুল ইসলাম, শাহ জালাল, নূর হোসেন, শফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. আলী হোসেন, রুহুল আমিন, ইস্রাফিল প্রধান, হাবিব তৌহিদ আহম্মদ, মো. জমসেদ আলী, মোহাম্মদ শওকত হাসেম, মাকছুদুল আলম খন্দকার, মনিরুজ্জামান মনির, অসিত বরণ বিশ্বাস, ওবায়েদ উল্লাহ, মো. আলমগীর ইসলাম, মো. কামরুল হাসান, ফয়সাল মোহাম্মদ সাগর, মো. হোসেন, মো. হান্নান সরকার, সুলতান আহম্মেদ ভূঁইয়া, সাইফুদ্দিন আহমেদ, মো. আফজাল হোসেন, মো. এনায়েত হোসেন, মো. আনোয়ার হোসেন ও মো. সিরাজুল ইসলাম।সংরক্ষিত আসনে নির্বাচিত নারী কাউন্সিলররা হলেন মাকসুদা মোজাফ্ফর, জান্নাতুল ফেরদৌস, রেহেনা পারভীন, মিনোয়ারা বেগম, শারমিন, খোদেজা খানম নাসরীন, রেজওয়ানা হক, ইসরাত জাহান খান ও শাহী ইফাৎ জাহান।