নির্বাচনে ভোট দিয়েছেন কাদের মোল্লার ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ছোট ভাই মোল্লা মো. মইনউদ্দিন আহমেদ। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ফরিদপুর জেলা জামায়াতের আমির শামসুল ইসলাম বলেন, ‘কাদের মোল্লা গ্রেপ্তার হওয়ার পর থেকেই মইনউদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন। তিনি ভোট দিয়েছেন কি না এ বিষয়ে আমার কিছু জানা নেই।’