নির্বাচনে যাব না, হতেও দেব না: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তাঁরা নির্বাচনে অংশগ্রহন করবেন না, নির্বাচন অনুষ্ঠিত হতেও দেবেন না। আজ রোববার নরসিংদীর বালুর মাঠে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নেব না। তার মানে কি এই যে হাসিনা একাই নির্বাচন করবেন। আমরা সেটাও হতে দেব না।’
বক্তব্যের শুরুতে বৃষ্টিতে ভিজে দীর্ঘক্ষন অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান খালেদা জিয়া। তিনি বলেন, সরকার কোনো উন্নয়ন করেনি। লুটপাট আর দুর্নীতি করেছে। তাই তাঁরা ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। কারণ ক্ষমতায় থাকলে সবকিছু তাঁদের নিয়ন্ত্রণে থাকবে। (বিস্তারিত আসছে...)